হলিউড ছাড়ছেন প্যাটিনসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের কাছে প্রতারিত হয়ে সম্ভবত চলচ্চিত্রজগত্ থেকেই মন উঠে গেছে ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসনের। আর তাই তো মায়াবি রুপালি পর্দার জগেক বিদায় জানানোর পরিকল্পনা করছেন ২৬ বছর বয়সী এ ব্রিটিশ অভিনেতা। সম্প্রতি এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে শোবিজস্পাই। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নিজের পেশাজীবনকে ভালোবাসলেও তাতে একধরনের ঘৃণাবোধও কাজ করেছে প্যাটিনসনের ভেতর। অভিনয়ের মাধ্যমে কাঁড়ি কাঁড়ি অর্থ উপার্জনের বিষয়টি উপভোগ করছেন বটে, কিন্তু এই পেশার কারণে তাঁর ব্যক্তিজীবনে অন্যের হস্তক্ষেপকে রীতিমতো ঘৃণা করেন তিনি।সূত্রটি আরও জানিয়েছে, প্যাটিনসনের কাছে এখন যে বিপুল পরিমাণ অর্থ আছে, তা দিয়ে তিনি অনায়াসে বাকি জীবনটা হেসেখেলে কাটিয়ে দিতে পারবেন। তিনি হলিউডকে বিদায় জানানোর কথা ভাবছেন। এ নিয়ে কথাও বলেছেন। ক্রিস্টেনের সঙ্গে নির্মাতা রুপার্ট স্যান্ডারসের পরকীয়ার খবর ফাঁস হওয়ার ঘটনায় চোখ খুলে গেছে প্যাটিনসনের। প্রেমিকার কাছ থেকে এমন অপ্রত্যাশিত প্রতারণার বিষয়টি তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তিনি উপলব্ধি করছেন, রুপালি জগতের বাসিন্দারা আদতে খুব একটা ভালো নন।