হলিউড টপচার্ট
১. ডেসপিকেবল মি২. দ্য টুইলাইট সাগা: একলিপস৩. প্রিডেটরস৪. টয় স্টোরি থ্রি৫. দ্য লাস্ট এয়ারভেন্ডার৬. গ্রোন আপস৭. নাইট অ্যান্ড ডে৮. দ্য কারাতে কিড৯. দ্য এ টিম১০. সাইরাসডেসপিকেবল মিইউনিভার্সাল ফিক্সচারের প্রথম থ্রিডি ছবি ডেসপিকেবল মি মুক্তির পরই সাড়া জাগিয়েছে। টপচার্টের শীর্ষে থাকা ছবিটি পরিচালনা করেছেন পিয়েরে কফিন ও ক্রাইস রোনেদ। শহুরে একটি বাড়ির সামনের মরা একটি লন, যে বাড়ির নিচে লুকিয়ে আছেন গ্রু। সারা দুনিয়ার সব ধরনের খারাপ কাজ পছন্দ গ্রুর। তাই বাড়ির নিচে বানিয়েছেন নিজের সাম্রাজ্য। ব্যবহার করেন বিচিত্র ধরনের সব অস্ত্র। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে শ্রিং রে, ফ্রিজ রে। তাঁর অন্যতম লক্ষ্য চাঁদ চুরি করা! নিজের বাহিনী নিয়ে তৈরি তিনি। আকাশ-পাতালে যুদ্ধের জন্য তাঁর রয়েছে নিজস্ব সব বাহন। চাঁদ চুরির জন্য মিশনে নামেন গ্রু। তাঁর এ অভিযানে তাঁকে বাধা দেন তিন কিশোরী। একসময় গ্রু মুখোমুখি হন তিন কিশোরীর। ভিলেন গ্রুর মধ্যেও তারা খুঁজে পায় একজন বাবাকে! এখন গ্রুর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই তিন কিশোরী।(তথ্যসূত্র: ওয়েবসাইট)