হলিউড তারকাদের ভ্যালেন্টাইন ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবস মানে ভ্যালেন্টাইন ডে ঘটা করে পালন করা নিয়ে কথা। সবাই তো সবার মতো করে ভালোবাসার এই দিনটাকে ‘স্পেশাল’ করে তুলবেনই। কিন্তু ভ্যালেন্টাইন ডেতে কী করবেন হলিউড জুটিরা? শুরুতেই আসতে পারে হলিউডের সবচেয়ে নামীদামি জুটি হিসেবে স্বীকৃত ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলির নাম। সবচেয়ে বড় চমকটাও সম্ভবত ভালোবাসার দিনে দিতে চলেছেন এই জুটি। চারদিকে কানাঘুষা চলছে, এই ভালোবাসার দিনেই বিয়েটা সেরে ফেলবেন তাঁরা। বিয়েটা হতে পারে সমুদ্রসৈকতে অথবা ভারতীয় ঘরানায়। কিন্তু আদতেই কি এত দিন পর বিয়েটা করতে চলেছেন তাঁরা? জানতে হলে অপেক্ষা করা চাই। এদিকে আরেক হলিউড জুটি ডেমি মুর ও অ্যাশটন কুচার ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নেমেছেন গয়নার নকশা করার কাজে। তাঁদের ডিজাইন করা ‘হাতকড়া’ আকৃতির হীরার গয়না বাজারে মিলবে আজ ১৪ ফেব্রুয়ারিতেই। প্যারিস হিলটনকে কেনাকাটা করতে দেখা গেছে সানসেট বুলেভার্ডের কাপড়ের দোকানগুলোতে। হ্যাঁ, ভ্যালেন্টাইন ডের বিশেষ পোশাকের খোঁজেই তিনি গিয়েছিলেন সেখানে। দিনটাকে বিশেষভাবে পালন করার জন্য আটঘাট বেঁধে তৈরি আছেন জাস্টিন বিবার-সেলেনা গোমেজ ও নিক ক্যানন-মারায়া ক্যারি জুটিও। ওয়েবসাইট।