হলিউডি ছবিতে জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটাই করেছেন বড় মাপের এক তারকার সঙ্গে। নিঃশব্দ ছবিতে অমিতাভ বচ্চনের পাশে জিয়া খানের সাবলীল অভিনয় দর্শক, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। পরের ছবি গজিনিতেও সেই একই কাহিনি। বিপরীতে ছিলেন আমির খানের মতো নিপুণ এক অভিনয়শিল্পী। তৃতীয় ছবি হাউসফুল সুপার-ডুপার হিটের দিকে এগোচ্ছে। এরপর কী করছেন জিয়া খান! সবাইকে তাক লাগিয়ে এবার হলিউডি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তরুণ এই অভিনেত্রী। একটি নয়, ইতিমধ্যে দু-দুটি ছবিতে সই করেছেন তিনি। ছবি দুটির ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাননি জিয়া খান। ওয়েবসাইট।