হলিউডে অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অমিতাভ বচ্চন। ১৯২৫ সালে প্রকাশিত মার্কিন লেখক এফ. স্কট ফিটজগার‌্যাল্ডের বিখ্যাত উপন্যাস দ্য গ্রেট গ্যাটসবি অবলম্বনে তৈরি হবে এই ছবি। পরিচালনা করবেন অস্কার মনোনয়ন পাওয়া অস্ট্রেলীয় পরিচালক বাজ লারমান। দ্য গ্রেট গ্যাটসবির মূল চরিত্রে (জে গ্যাটসবি) অভিনয় করবেন লিওনার্দো ডিক্যাপ্রিও। অমিতাভের চরিত্রটির নাম মেয়ার উলফশিম। এ সপ্তাহেই ছবির কাজ শুরু হবে বলে জানা গেছে। ছবিতে অমিতাভ ও ক্যাপ্রিওর সঙ্গে আরও অভিনয় করবেন টোবি ম্যাগুইরেসহ আরও অনেকে। এর আগে একই উপন্যাস অবলম্বনে আরও চারবার দ্য গ্রেট গ্যাটসবি ছবি তৈরি হয়েছিল। বলিউড হাঙ্গামা।