হলিউডে অমিতাভ বিনা পারিশ্রমিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই জানা গিয়েছিল হলিউডের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। তবে তিনি সম্প্রতি নিজের ব্লগে জানিয়েছেন, হলিউডে তিনি ‘দি গ্রেট গ্যাটসবাই’ ছবিতে অতিথি শিল্পী হিসেবে কাজ করবেন। কেবল একটি দৃশ্যেই অমিতাভকে অভিনয় করতে দেখা যাবে।অমিতাভ জানান, গত বছর ছবিটির পরিচালক বাজ লুহরম্যান ভারতে এসে তাঁর অফিসে ঘুরে যান। এ সময় তাঁরা চলচ্চিত্র, নাটক, ছবি ইত্যাদি নিয়ে অনেক কথা বলেছিলেন। সে সময়ই অমিতাভকে তিনি গ্যাটসবাইয়ের একটি চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেন। অমিতাভও সিদ্ধান্ত নেন, বিনা পরিশ্রমেই কাজটি করে দেওয়ার। সম্প্রতি অস্ট্রেলিয়াতে অমিতাভ গ্যাটসবাই চলচ্চিত্রের রিহার্সেলেও অংশ নিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘দারুণ একটা অভিজ্ঞতা হলো। এর মাধ্যমে আমি হলিউডের কাজের ধারা ও অভিনয় কৌশল সম্পর্কে জানতে পেরেছি।’