হলিউডে পিট-জোলির কন্যা ভিভিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র চার বছর বয়সে তারকা-দম্পতি ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলির মেয়ে ভিভিয়ান জোলি-পিটের হলিউডের ছবিতে অভিষেক হচ্ছে। ‘মেলিফিসেন্ট’ নামের এই ছবিতে ভিভিয়ানকে প্রিন্সেস অরোরার ছোটবেলার চরিত্রে দেখা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে রয়টার্স।শুধু ভিভিয়ান জোলি-পিটই নয়, ছবিতে তার মা অ্যাঞ্জেলিনা জোলিও অভিনয় করবেন। এদিকে ডিজনির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ‘মেলিফিসেন্ট’ ছবিতে অ্যাঞ্জেলিনা জোলির কন্যা ভিভিয়েন প্রিন্স অরোরার ছোটবেলার চরিত্রে অভিনয় করবে। এটা ঠিক যে চরিত্রটির স্থায়িত্বকাল খুবই অল্প সময়ের তবে বেশ গুরুত্বপূর্ণ। এতে ভিভিয়েনের মা জোলিও থাকবেন। তবে মা-মেয়েকে একই দৃশ্যে দেখা যাবে কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যায়নি। ধারণা করা হচ্ছে, পিট-জোলি কন্যার ‘মেলিফিসেন্ট’ নামের ছবিটি ২০১৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।