হলিউডে সবচেয়ে প্রভাবশালী ‘জেমস বন্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক এক জরিপে ব্রিটিশ লেখক প্রয়াত ইয়ান ফ্লেমিংয়ের অমর সৃষ্টি জেমস বন্ড চরিত্রটি হলিউডের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছে। এ দৌড়ে জেমস বন্ড পেছনে ফেলেছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ তারকা জোসেফ গর্ডন-লেভিটের মতো মানুষদের।জরিপটি পরিচালনা করেছে আস্কমেনডটকম নামের একটি ওয়েবসাইট। এ জরিপে জেমস বন্ডের পরে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন অলিম্পিকে স্বর্ণপদকজয়ী জ্যামাইকান দৌড়বিদ উসাইন বোল্ট। এক খবরে এমনটিই জানিয়েছে কন্টাক্টমিউজিক।হলিউডের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে তৃতীয় স্থান অর্জন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছেন যথাক্রমে ‘ফ্যামিলি গাই’খ্যাত মার্কিন নির্মাতা শেথ ম্যাকফারলেন এবং ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ তারকা জোসেফ গর্ডন-লেভিট।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নিঃসন্দেহে ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ড চরিত্রটি সময় বা কাল অতিক্রম করেছে। ছয় দশক ধরে অগণিত মানুষের ওপর প্রভাব বিস্তার করে চলেছে এ চরিত্রটি। শুরু থেকে আজ অবধি সমান জনপ্রিয়তা ধরে রেখেছে জেমস বন্ড।