হলিউডেও লাদেন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসামা বিন লাদেনের মৃত্যুর খবরে বিশ্বজুড়ে নেমে এসেছে স্বস্তি। স্বর্ণ ও জ্বালানি তেলের দাম গেছে পড়ে, বেড়েছে ডলারের। দুর্ধর্ষ এই সন্ত্রাসীর মৃত্যু-সংবাদ হলিউডপাড়ায় ব্লকবাস্টার একটি খবর। কারণ, লাদেনের জীবনী নিয়ে ছবি বানানোর হিড়িক পড়ে যাবে হলিউডে। ইতিমধ্যে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে হলিউডে ছবি হয়েছে। ক্যাথরিন বিগেলো তো ইরাকযুদ্ধের ওপর দ্য হার্ট লকার বানিয়ে অস্কার মাত করেছেন। সেই বিগেলোই লাদেনের ওপর বেশ কিছুদিন ধরে কাজ করছেন। এবার নিশ্চয়ই তিনি ছবির কাজে তোড়জোড় শুরু করে দেবেন। যত দূর জানা গেছে, ছবির পাণ্ডুলিপি লেখার কাজ শেষ। এখন লাদেনের মৃত্যুতে সেই পাণ্ডুুলিপিতে কিছু পরিবর্তন আনতে হবে বৈকি। পাণ্ডুলিপিটি লিখছেন হার্ট লকার-এর লেখক মার্ক বোল। ওয়েবসাইট।