হলিউডের ছবিতে অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। ৬৮ বছর বয়সী বলিউডের এই জীবন্ত কিংবদন্তি সম্প্রতি ‘গ্রেট গেটসবাই’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অমিতাভের বিপরীতে অভিনয় করবেন স্কটিশ-অস্ট্রেলীয় অভিনেত্রী ইলা ফিশার। ওয়ার্নার ব্রস পিকচারস প্রযোজিত এ ছবিটির গল্প রোমান্টিক ড্রামা ধাঁচের।ওয়ার্নার ব্রস পিকচার্সের একজন মুখপাত্র বলেন, হলিউডে এখন রোমান্টিক ড্রামা তৈরি হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই গ্রেট গেটসবাই ছবিটি। গল্পের প্রয়োজনেই অমিতাভ বচ্চনকে এ ছবিতে নিতে হয়েছে বলে তিনি জানান। এ ছবিতে অমিতাভ ‘মেয়ার ওলফশেইম’ নামের একটি চরিত্রে অভিনয় করছেন।জানা গেছে, এরই মধ্যে ছবিটির নির্মাণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লেখক এফ. স্কট ফির্টজগারলডের একটি ক্ল্যাসিক উপন্যাস অবলম্বনে দ্য গ্রেট গেটসবাই ছবিটি নির্মিত হবে। ১২৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত পুরো ছবিটি থ্রিডি ফরম্যাটের। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনিতে এর শুটিং শুরু হবে। ছবিটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন টাইটানিক ছবির আলোচিত অভিনেতা লিওনার্দো ডি ক্যাপিও। ওয়েবসাইট।