হলিউডের ভদ্র-অভদ্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের তারকাদের মধ্যেও ভদ্র-অভদ্রের বিচারে ভেদ রয়েছে। কেউ হয়তো আচরণের মাপকাঠিতে ‘নিপাট ভদ্রলোক’, আবার কেউ হয়তো ‘রুক্ষ মেজাজি’। সম্প্রতি ‘রাইট অর রুড’ নামের একটি ওয়েবসাইট হলিউডের তারকাদের ভদ্রতা জানতে একটি জরিপ চালিয়েছিল। রাইট অর রুড পরিচালিত জরিপের ফল অনুযায়ী, হলিউডের তারকাদের মধ্যে নিপাট ভদ্রলোক হিসেবে নির্বাচিত হয়েছেন জর্জ ক্লুনি, রায়ান গসলিং ও শার্লি রোজ।রুক্ষ ও বদমেজাজি তালিকার শীর্ষে রয়েছেন হিউ গ্র্যান্ট ও লিন্ডসে লোহান।রাইট অর রুড প্রতিষ্ঠাতা ক্যারল হোমস এ প্রসঙ্গে জানিয়েছেন, হলিউডের অভদ্র তালিকার শীর্ষে থাকা হিউ গ্রান্টের আচরণ এতটাই খারাপ যে তাকে পরিচালকের কাছ থেকে বরখাস্ত পর্যন্ত হতে হয়েছে। ‘নিপাট ভদ্রলোক’ জর্জ ক্লুনির কাছ থেকে হলিউডের বদমেজাজি তারকাদের ভদ্রতার অনেক কিছু শেখার আছে বলেই মনে করেন ক্যারল।