
হলিউডের স্বর্ণযুগের অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম অলিভিয়া ডি হ্যাভিল্যান্ড। জুলাইয়ের ১ তারিখে তাঁর বয়স হলো ১০১। হলিউড তারকাদের মধ্যে তিনিই সবচেয়ে বর্ষীয়ান। আজ তিনি হলিউড থেকে অনেক দূরে ফ্র্যান্সের প্যারিসে বাস করছেন। ১০১তম জন্মদিনের ঠিক আগের দিন ৩০ জুন তিনি ঘটালেন আরেকটি ঘটনা। এফএক্স নামক চ্যানেলের সিরিজ ‘ফিউড’-এর প্রথম মৌসুমে তাঁকে যেভাবে উপস্থাপিত করা হয়েছে, তা নিয়ে অসন্তুষ্ট হয়ে তিনি এফএক্স নেটওয়ার্কস ও রায়ান মার্ফি প্রডাকশনসের বিরুদ্ধে মামলা করেন। এই সিজনটির নাম ‘বেটি অ্যান্ড জোন’। হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী বেটি ডেভিস ও জোন ক্রফোর্ডের রেষারেষি নিয়েই ছিল এই সিজনটি। অলিভিয়ার ভূমিকায় অভিনয় করেন ক্যাথরিন জেটা-জোন্স। সেখানে দেখানো হয়, অলিভিয়া একটি কাল্পনিক সাক্ষাৎকারে ডেভিস ও ক্রফোর্ডের সম্পর্কে মন্তব্য করছেন। মামলায় বলা হয়েছে, যে অলিভিয়া কখনো এই দুজনের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি এবং এ রকম অনেক কথাই বলেননি, যা ফিউডে দেখানো হয়েছে। মামলায় আরও বলা হয়েছে, তাঁর সঙ্গে এই সিরিজের ব্যাপারে কোনো পরামর্শ করা হয়নি এবং এ সিরিজে তিনিও যে একটি চরিত্র, এ ব্যাপারে তাঁর কোনো অনুমতি নেওয়া হয়নি। এ বয়সেও তিনি লড়ে যাচ্ছেন।
অলিভিয়ার জন্ম ১৯১৬ সালে, জাপানের টোকিওতে। বাবা-মা ব্রিটিশ। জাপানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করতেন বাবা, পরে হয়েছিলেন আইনজীবী। বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে গেলে তিনি ও তাঁর ছোট বোন জোন মায়ের সঙ্গে চলে যান যুক্তরাষ্ট্রে। স্কুলে থাকতেই মঞ্চনাটকের সঙ্গে পরিচয় হয় অলিভিয়ার। স্কুল শেষ হওয়ার পর এমিডসামারনাইটড্রিম নামে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। বিখ্যাত অভিনেতা এরোল ফ্লিনের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন।
১৯৩৯ সালে গনউইথদ্যউইন্ড ছবিতে অভিনয় করে তিনি অস্কারের জন্য প্রথম মনোনয়ন পান। ১৯৪৬ সালে টুইচহিজওউন ছবির জন্য তিনি পান শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার এবং ১৯৪৯ সালে দ্যএয়ারেস ছবিতে অভিনয় করে জিতে নেন দ্বিতীয় অস্কার। দ্যস্নেকপিট নামের একটি ছবিতে অভিনয় করে জিতে নেন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের সম্মানজনক ভলপি কাপ, ১৯৪৮ সালে।

পঞ্চাশের দশকে বিয়ে করে তিনি হলিউড ছেড়ে চলে যান প্যারিসে। ফ্রান্সে তাঁর অভিজ্ঞতা নিয়ে এভরিফ্রেঞ্চম্যানহ্যাজওয়ান নামে একটি বই লিখেছেন। কখনো কখনো হলিউডে ফিরে এসেছেন চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকে। সে সময় লাইটইনদ্যপিয়াজা এবং হাশ…হাশ, সুইটশার্লট তাঁর গুরুত্বপূর্ণ ছবি। টেলিভিশনেও অভিনয় করেছেন তিনি। অলিভিয়া অভিনয় ছেড়ে দেন ১৯৮৮ সালে।
চলচ্চিত্রে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল চল্লিশের দশকে। সে সময়ে নিয়ম ছিল এমন, প্রতিটি স্টুডিওর থাকবে নিজস্ব অভিনয়শিল্পী। সেভাবেই চুক্তি হতো। কোনো তারকা যদি তাঁকে দেওয়া কোনো ছবিতে অভিনয় করতে রাজি না হতেন, তবে তাঁকে সাময়িক বরখাস্ত করা হতো। যত দিন তিনি বরখাস্ত হয়ে থাকতেন, সে সময়টুকু তাঁর চুক্তির শেষে যোগ করে চুক্তির মেয়াদ বাড়িয়ে নেওয়া হতো। অলিভিয়া এ নিয়মের বিরোধিতা করেন এবং ওয়ার্নার ব্রাদার্সের বিরুদ্ধে মামলা করে জিতে যান। ফলে অভিনয়শিল্পীদের ওপর স্টুডিওর যে অস্বাভাবিক নিয়ন্ত্রণ ছিল, তা কমে যায়।
অলিভিয়ার আরেকটি বড় পরিচয় হলো, তিনি ছিলেন কান চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের প্রথম নারী প্রেসিডেন্ট। ১৯৬৫ সালে।
অলিভিয়া আরও একটি বিষয়ে আলোচিত ছিলেন। তাঁর ছোট বোন, রেবেকা, সাসপিশন ছবিখ্যাত জোন ফন্টেনের সঙ্গে সারা জীবনই তাঁর ছিল রেষারেষির সম্পর্ক। ১৯৭৫ সালে তাঁদের মা মারা যাওয়ার পর থেকে তাঁরা একে অন্যের সঙ্গে আর কখনোই যোগাযোগ রাখেননি। সে এক অন্য রকম ইতিহাস, যা বলা যাবে অন্য কোনো সময়।
বর্ষীয়ান এই অভিনয়শিল্পী কিছুদিন আগে ‘ডেম কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এমপায়ার’ উপাধিতে ভূষিত হয়েছেন। হলিউডের স্বর্ণযুগ নিয়ে আলোচনা হলেই তাঁর কথা উঠে আসে।
পুনশ্চ: হলিউডে তাঁর বয়সী তারকা বেঁচে আছেন আর একজনই। তিনি কার্ক ডগলাস। এ বছর কার্কও ১০১ বছরের দিকে এগোচ্ছেন।
শৌনক রেজা
হলিউড িরপোর্টার ও ইনডিপেনডেন্ট অবলম্বনে