হলিউডের সর্বোচ্চ ধনী অপরাহ উইনফ্রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফোর্বস সাময়িকীর দৃষ্টিতে হলিউডের সবচেয়ে ধনীব্যক্তিত্ব হিসেবে নাম লিখিয়েছেন টিভি-ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে। তাঁর পরেই রয়েছেন অ্যাভাটার ছবির পরিচালক জেমস ক্যামেরুন ও চলচ্চিত্র নির্মাতা টেলর ফেইরি। ২০১০ সালে অপরাহ উইনফ্রের আয় ৩১৫ মিলিয়ন ডলার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা জেমস ক্যামেরুন ও টেলর ফেইরির আয় যথাক্রমে ২১০ ও ১২৫ মিলিয়ন ডলার।গায়ক-গায়িকাদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন বিয়োন্স। এ তালিকায় বিয়োন্সের অবস্থান নবম। ২০১০ সালে ৮৭ মিলিয়ন ডলার আয় করে বিয়োন্স পেছনে ফেলেছেন ব্রিটনি স্পেয়ারস ও লেডি গাগাকে। যাঁদের অবস্থান যথাক্রমে ১৩ ও ১৪। এদিকে ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে শীর্ষ ২০ জন ধনী হলিউড তারকার মধ্যে রয়েছেন—ম্যাডোনা, মিলি সাইরাস ও টেলর সুইফটের নাম।