হলুদ জামার রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইনে আজ রাত সোয়া নয়টায় প্রচারিত হবে নাটক হলুদ জামার রহস্য। লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন মৌ, জয়, আহসান কবির, মনিরাজ প্রমুখ।
নিয়মের স্বামী রাশেদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। অফিসের বস একদিন রাশেদের বাসায় আসে। তখনো রাশেদ বাসায় ফেরেনি। হঠাত্ লোডশেডিং। আর তখনই ঘটে অঘটন। রাশেদ বাসায় ফেরার পর দেখে নিয়ম কাঁদছে। নিয়ম জানায়, রাশেদের বস আর নেই। রাশেদ এখন কী করবে—নিয়মকে বাঁচাবে নাকি পুলিশকে সত্যটা জানাবে।