হাঁড়িভর্তি মিষ্টি আর সন্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমিক জন আব্রাহামের জন্য কলকাতা থেকে হাঁড়িভর্তি মিষ্টি আর সন্দেশ নিয়ে ফিরলেন বিপাশা বসু। গত শনিবার দুর্গাপূজার নবমীর দিন ছিল বিপাশার মায়ের জন্মদিন। কথা ছিল, ওই দিন জন ও বিপাশা মুম্বাই থেকে কলকাতায় গিয়ে সবাইকে চমকে দেবেন। কিন্তু তা আর হলো না। জন মুম্বাইয়ে পথ-দুর্ঘটনা মামলার কারণে কলকাতায় যেতে পারেননি। তবে তিনি ফোনে বিপাশার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। আর বিপাশার মা জনের জন্য হাড়িভর্তি মিষ্টি ও সন্দেশ পাঠিয়ে দেন।