হাইওয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে টিভিতে আজ রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে নাটক হাইওয়ে। নাটকটি লিখেছেন মাহিদুল হক এবং পরিচালনা করেছেন এস এম আরিফ। এতে অভিনয় করেছেন হিল্লোল, নওশীন প্রমুখ। এক ভোরে বর্ষা বেরিয়ে পরে অজানা গন্তব্যে। ট্যাক্সিক্যাব ভাড়া করে। একসময় রাস্তায় ট্যাক্সিক্যাব খারাপ হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে বর্ষা। হঠাৎ তার সামনে রাহাতের গাড়ি এসে থামে। সে বর্ষাকে লিফট দিতে চায়। রাহাত জানতে পারে কিছু ঘটনা। সে বর্ষাকে বাড়ি ফিরে যেতে রাজি করায়। বাড়ি ফিরে বর্ষা রাহাতের প্রতি দুর্বলতা অনুভব করে।