হাইতিতে শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতির ভয়াবহ ভূমিকম্প থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে ওরা। কিন্তু কাটেনি জীবন নিয়ে শঙ্কা। হাইতির ভূমিকম্পে ঘরবাড়ি আর স্বজনহারা শিশুদের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন শাকিরা। কলাম্বিয়ান এই পপতারকা সম্প্রতি হাইতির এমন শখানেক শিশুর সঙ্গে কিছু সময় কাটান। হাইতির এসব বাচ্চার জন্য একটি স্কুল তৈরির কথা ভাবছেন শাকিরা। ব্যক্তিগত জেট বিমানে তিনি হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে পৌঁছান। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় হলিউডের তারকা শন পেনের। তিনিও একইভাবে হাইতির ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করছেন। গত ১২ জানুয়ারি ভয়াবহ ভূমিকম্পে হাইতিতে তিন লাখের বেশি মানুষ প্রাণ হারায়। ওয়েবসাইট।