হাইতিতে শাকিরার স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি ভিত্তিতে সাহায্য প্রয়োজন হাইতির হতভাগ্য মানুষজনের। তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন হলিউডের অনেক তারকা। কিন্তু শাকিরা ভাবছেন অন্য কিছু করার। তাঁর মতে, শুধু জরুরি সাহায্য নয়, হাইতিবাসীর জন্য দরকার সুদূরপ্রসারী সাহায্যও। সে কারণেই হাইতির শিশুদের জন্য একটি স্কুল গড়ার ঘোষণা দিয়েছেন এই সংগীত তারকা। এর আগে নিজের দেশ কলাম্বিয়াতেও একই ধরনের স্কুল চালু করেছে শাকিরার বেয়ারফুট ফাউন্ডেশন। ওয়েবসাইট।