হাইতির ভূমিকম্প-দুর্গতদের পাশে জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ছুটিটা হলিউড সুপারস্টার অ্যাঞ্জোলিনা জলি হাইতিতে কাটিয়েছেন। তবে সেটা অবকাশ যাপনের জন্য নয়। হাইতির ভূমিকম্প-দুর্গতদের নানাভাবে সহযোগিতা করার জন্য জলি সেখানে গিয়েছেন। গত সপ্তাহে জলি দুর্দশাগ্রস্ত প্রায় এক হাজার শিশুকে বিভিন্নভাবে সাহায্য করেন। দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এরই মধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। এ বছরের শুরুতেই হাইতিতে ভূমিকম্প আঘাত হানার পর জলি বেশ কয়েকবার দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন এবং সেখানকার এতিম, দুর্গত লোকজনের সঙ্গে কথা-বার্তা বলেন। তবে জলির এবারের সফরটা অনেকটা অনাড়ম্বরভাবেই হয়েছে।