হাইস্কুল পার বিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণ পপতারকা জাস্টিন বিবারকে হাইস্কুলের দেওয়া বাড়ির কাজ নিয়ে আর কসরত করতে হবে না। কারণ, তিনি সে গণ্ডি পার হয়েছেন। এই তারকা সংগীত নিয়ে বিশ্ব সফরসহ নানা ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছেন। ব্যক্তিগত উদ্যোগেই তা চলেছে। দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত খবর অনুযায়ী, এখন আনুষ্ঠানিকভাবে স্কুলের পড়ার পাট চুকিয়েছেন তিনি। এ ব্যাপারে বিবার বলেন, ‘আমি সদ্য হাইস্কুলের পড়া শেষ করেছি। পরীক্ষায় আমি পাস করেছি—এখন আমি মুক্ত। স্কুলের সঙ্গে তাল মেলানো আর রোজ রোজ পড়া তৈরি করা কঠিন কাজ ছিল।’ বিবার এখন নিজের তৃতীয় অ্যালবাম বিলিভ-এর প্রচারণা চালাচ্ছেন। পিটিআই।