হাউজফুলে শাকিব-জয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবিতে জুটি বেঁধে অভিনয়ের পর এবারে একসঙ্গে মঞ্চ পরিবেশনায় অংশ নেবেন শাকিব খান ও জয়া আহসান। মাছরাঙা টেলিভিশনের চলচ্চিত্র বিষয়ক গেম শো হাউজফুলের চূড়ান্ত পর্বে অংশ নেবেন তাঁরা। আজ শনিবার রাত ৮টায় হাউজফুল-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি প্রচারিত হবে।মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে, চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রতিযোগী। ছয় মাসব্যাপী বিভিন্ন রাউন্ডের প্রতিযোগিতা পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন মোরশেদা খাতুন বেবী, কানিজ ফাতেমা, সাবরিনা জেরিন মিতু, রিয়াজ আহমেদ, সঞ্জীবন চক্রবর্তী ও রাশেদ আহমেদ। জানা গেছে, চূড়ান্ত বিজয়ী পাবেন প্রাইম ব্যাংকের সৌজন্যে একটি গাড়ি। প্রথম ও দ্বিতীয় রানার আপ- এর জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার। চলচ্চিত্র অভিনেতা আলমগীরের উপস্থাপনায় হাউজফুলের গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর নাম ঘোষণার পাশাপাশি থাকবে চলচ্চিত্র ও সংগীত তারকাদের চমকপ্রদ মঞ্চ পরিবেশনা। অনুষ্ঠানে শাকিব খান ও জয়া আহসান ছাড়াও ‘রুপনগরের রাজকন্যা’ গানের সঙ্গে নাচবেন বিদ্যা সিনহা মিম। গান পরিবেশন করবেন খুরশীদ আলম ও কুমার বিশ্বজিত্। চিত্রনায়িকা দিতি, চলচ্চিত্র অভিনেতা ওমর সানি, পরিচালক সোহানুর রহমান সোহান ও নারগিস আক্তার অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেবেন। হাউজফুল অনুষ্ঠানটির প্রযোজক স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।