হাউসফুল টুতে গায়ক অক্ষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেতা অক্ষয় কুমার আবার চলচ্চিত্রে গান করতে যাচ্ছেন। সাজিদ নাদিয়াদওয়ালার হাউসফুল ছবির সিক্যুয়েল ‘হাউসফুল টু’ ছবিতে তিনি গান গাইবেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানা যায়, পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার আগ্রহের কারণেই ছবিটিতে গান করবেন তিনি। সাজিদ নিশ্চিত করে বলেছেন, ‘ছবিতে অক্ষয়ের গান গাওয়ার বিষয়টি এরই মধ্যে একেবারেই চূড়ান্ত করা হয়েছে। ছবির এ গানটির মাধ্যমে অক্ষয়ের চরিত্রটি ফুটিয়ে তোলা হবে। তাই আমরা চিন্তা করেছি এটা অক্ষয়কে দিয়ে করানোটাই ভালো।’ তিনি আরও বলে, বর্তমান সময়ে কেইবা জানেন না যে অক্ষয় ভালো গান করেন। তাহলে তাঁকে দিয়ে গাওয়ানোর ব্যাপারে আপত্তিটা কোথায়? উল্লেখ্য, এর আগে তিনি চাঁদনি চক টু চায়না টাউন এবং শিং ইজ কিং ছবিতে গান করেছিলেন। ছবিগুলোর পেশাদার শিল্পীদের গানের পাশাপাশি অক্ষয়ের গানও প্রশংসিত হয়।