হাওয়াইয়ে বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার অ্যানিস্টন
জেনিফার অ্যানিস্টন

তবে কি মত পাল্টালেন জেনিফার অ্যানিস্টন? এর আগে শোনা গিয়েছিল, ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী বিয়েটা নীরবেই সেরে ফেলতে চান। মেক্সিকোর এক অনাড়ম্বর অনুষ্ঠানে। কিন্তু হোক না দ্বিতীয় বিয়ে, বিয়ে তো। শেষ পর্যন্ত মেক্সিকোর বদলে হাওয়াই দ্বীপপুঞ্জে বিয়েটা করার সিদ্ধান্ত নিয়েছেন অ্যানিস্টন।

অবশ্য জাস্টিন থেরক্সের সঙ্গে তাঁর বিয়েটা এখনো খুব কাছের কয়েকজন মানুষকে নিয়েই করতে চান এই অভিনেত্রী। এ নিয়ে মিডিয়ার বেশি শোরগোলও চান না। বড়জোর ২০ জন অতিথি পাবেন আমন্ত্রণ। এমনিতে হাওয়াই অ্যানিস্টনের খুব প্রিয় জায়গাগুলোর একটি। বিয়েটা তাই এখানেই সারতে চান তিনি। মুম্বাই মিরর।