হাঙর রক্ষায় ডিক্যাপ্রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণী অধিকার সংরক্ষণে তিনি সোচ্চার একজন কর্মী। যেখানে জন্তু-জানোয়ারের প্রাণ সংশয়ের আশঙ্কা, সেখানেই লিওনার্দো ডিক্যাপ্রিও। কিছুদিন আগে বাঘ রক্ষায় পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি চষে বেড়িয়েছেন, চালিয়েছেন প্রচার। এখন তাঁর ভক্তদের প্রতি হাঙর রক্ষার উদাত্ত আহ্বান জানিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হাঙরের পাখনা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে। সেটি পাসের জন্য তিনি ভক্তদের সমর্থন চেয়েছেন। বিলটির প্রতি তাঁর সমর্থন রয়েছে—এ কথা জানিয়ে ডিক্যাপ্রিও ইতিপূর্বে সরকারি কর্মকর্তাদের চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, হাঙর ধরা ও এর অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করা একেবারেই নিষিদ্ধ করা উচিত। সম্প্রতি এক টুইটার বার্তায় ভক্তদের উদ্দেশে ডিক্যাপ্রিও লিখেছেন, ‘এটাই আমাদের শেষ চেষ্টা। দয়া করে সাহায্য করো।’ আইএএনএস।