হাজার পর্বের নাটক ‘ডিবি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলার জন্য নির্মিত হয়েছে হাজার পর্বের ধারাবাহিক নাটক। নাম ‘ডিবি’। কাল শনিবার নাটকটির প্রচার শুরু হবে। মাহফুজুর রহমান ভাবনায় ধারাবাহিকটি রচনা করেছেন লিটু সাখাওয়াত, মনসুর চঞ্চল ও আরও অনেকে। আর পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম ও যুবরাজ খানসহ অনেকে।পরিচালক সূত্রে জানা গেছে, সমসাময়িক সত্য ও সত্যের কাছাকাছি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ডিবি। খুন, অপহরণ, ছিনতাই, চুরিসহ নানা ঘটনার সমাধান দেওয়া ছাড়াও অসংখ্য রহস্যময় গল্প নিয়ে ডিবি নাটকটি তৈরি হয়েছে।পরিচালক সূত্রে আরও জানা গেছে, ‘বাংলাদেশের অনেক সফল ও গুণী অভিনয়শিল্পী পর্যায়ক্রমে এই ধারাবাহিকে অভিনয় করেছেন। নাটকের মাধ্যমে বেশ কিছু নতুন শিল্পীর অভিষেক ঘটবে। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে নির্মিত দীর্ঘ ধারাবাহিকের পাঁচটি পর্ব নিয়ে আবর্তিত হবে একটি গল্প। যেখানে ডিবি কর্মকর্তাদের দলে নির্দিষ্ট কয়েকজন অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন। গল্পের সঙ্গে সঙ্গে নাটকের অভিনয়শিল্পীরও পরিবর্তন হবে।হাজার পর্বের নাটক ডিবির প্রধান অভিনয়শিল্পীরা হলেন: ডি এ তায়েব, শাহরিয়ার শুভ, সাঈদ বাবু, মিমো, বিপাশা প্রমুখ।এটিএন বাংলায় সপ্তাহের প্রতি শনি থেকে সোমবার রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।