হাজার রজনীর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ মঙ্গলবার রাত আটটায় দেখানো হবে নাটক হাজার রজনীর গল্প। আরব্য উপন্যাসের ‘হাজার রজনীর গল্প’ থেকে ‘দর্জি কুঁজো হেকিম মাতাল এবং নাপিতের গল্প’ নিয়ে নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মঈন খান। অভিনয় করেছেন মিলন, নাদিয়া, কাজী উজ্জ্বল প্রমুখ।একজন সৎ ও নির্ঝঞ্ঝাট দর্জির বাড়িতে কুঁজো এক অসহায় লোক রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। খিঁচুনি হতে হতে একেবারে নিথর হয়ে যায় লোকটির শরীর। কারও কিছু করার সুযোগ থাকে না। কী করবে, কেউ বুঝতে পারে না। শেষে স্ত্রীর বুদ্ধিতে নিরুপায় দর্জি লাশটি এক হেকিমের দরজায় রেখে আসে। পরে লাশ দেখে হেকিম অবাক। সে এখন কী করবে? এভাবে ঘটনাটি ক্রমেই জটিল আকার ধারণ করে।