হাজি মাস্তানকে নিয়ে চলচ্চিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ের সত্তরের দশকের ডন হাজি মাস্তানের চরিত্র নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই। ছবিটির ব্যাপারে আপত্তি তুলেছেন প্রয়াত ডনের দত্তকপুত্র সুলেমান মির্জা। তাঁর অভিযোগ, হাজি মাস্তান ও কুখ্যাত দাউদ ইব্রাহিমকে ছবিতে একই সারিতে দেখানো হয়েছে। পাশাপাশি হাজি মাস্তানকে চোরাকারবারি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি মাত্র কয়েক বছর এ ধরনের কাজের সঙ্গে জড়িত ছিলেন। জীবনের বেশির ভাগ সময় তিনি সমাজসেবা করেছেন। ছবির মুক্তি ঠেকাতে আদালতের শরণাপন্ন হয়েছেন সুলেমান মির্জা।কিন্তু এ ছবির ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি দাউদের পরিবার। ছবিতে হাজি মাস্তানের ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন আর দাউদের চরিত্রে এমরান হাশমি। ৩০ জুলাই মুক্তি পাবে ছবিটি।