হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিৎ ও দেব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা দেব ও জিৎ মুখোমুখি হচ্ছেন দেওয়ালিতে। এরই মধ্যে এ দুই তারকার দুটি ছবি মুক্তি পাবে। প্রদর্শকেরা তাঁদের অভিনীত ছবি নেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন। জানা গেছে, দেব অভিনীত খোকা বাবু ছবিটি মুক্তির জন্য প্রায় চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে জিৎ অভিনীত কয়েকটি ছবি আগে থেকেই চূড়ান্ত হয়ে আছে। এর মধ্য থেকে একটি ছবি মুক্তি দেওয়া হবে। এ দুই তারকার সঙ্গে দেওয়ালিতে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে ঋতুপর্ণার পতাদার কীর্তি ছবিটি। তবে সবার চোখ এখন দেব আর জিৎ য়ের দিকে। এই লড়াইয়ে কে জিতবে? অপেক্ষা শুধু দেওয়ালির জন্য।