হাত পুড়িয়ে ফেলেছেন তারিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর থেকে অভিনয় থেকে দূরে আছেন তারিন। ঈদুল আজহার আগের রাতে রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেন তিনি। তারিন জানালেন, বেশ বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি। ঘটনার বিবরণ জানতে চাইলে তিনি বলেন, ‘বরাবরই আমি নিজ হাতে ঈদে রান্না করার চেষ্টা করি। এবার যেহেতু কোরবানির ঈদ, কাজের অনেক চাপ; তাই আগের রাত ১২টায় গৃহপরিচারিকাদের বলে দিই ঘুমিয়ে পড়ার জন্য। ওরা অবশ্য বারণ করেছিল। একা একা হাত পুড়িয়ে ফেলব, এই আশঙ্কাও করেছিল। ২০ মিনিটের মাথায় ওদের আশঙ্কাই সত্য প্রমাণিত হয়। বাঁ হাতের ওপর তেল পড়ে মারাত্মকভাবে আহত হই। ঈদের সকাল পর্যন্ত ব্যথায় কাতরাতে থাকি। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছি। তবে চিকিৎসক জানিয়েছেন, ক্ষতচিহ্ন মুছতে আরও দু-তিন মাস সময় লাগবে।’ এদিকে এ সপ্তাহে হঠাৎ করেই গুজব উঠেছিল, তারিন বিয়ে করেছেন! এ ব্যাপারে জানতে চাইলে তারিন বলেন, ‘আমি এখন মা-বাবার বাড়িতেই আছি, এটাই প্রমাণ করে ঘটনাটি সত্যি কি মিথ্যা। তা ছাড়া আমার তিন বোন এখন দেশের বাইরে। বিয়ে যদি কখনো করি, বোন-দুলাভাই এবং পরিবারের সবার পছন্দ অনুযায়ী সবার উপস্থিতিতে বিয়ে করব।’