হাতির পাল্লায় প্যাটিনসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতিকে গোসল করানোর জন্য তার গায়ে পানি ছিটিয়ে দেবেন প্যাটিনসন। আর রোজি নামের হাতিটা এদিক-ওদিক শুঁড় দোলাবে—এ রকমই ছিল দৃশ্যটা। সবকিছু চলছিলও ঠিকঠাক। কিন্তু আচমকাই ঘটে গেল বিপত্তি। প্রশিক্ষকের দেওয়া সংকেত বোঝার বেলায় তালগোল পাকিয়ে ফেলল রোজি। শুঁড় দোলানোর বদলে বিশাল পা দুটি শূন্যে তুলে দিয়ে শরীর মোচড়াল। ভাগ্যিস, সময়মতো সরে যেতে পেরেছিলেন রবার্ট প্যাটিনসন। নইলে হাতির গায়ের নিচে পড়ে স্রেফ চ্যাপ্টা হয়ে যেতে হতো টোয়াইলাইট ছবির এই তারকা অভিনেতাকে। ছিটকে সরতে গিয়ে নোংরা কাদায় মাখামাখি হয়েছেন প্যাটিনসন। ক্ষতি বলতে শুধু এটুকুই। ওয়াটার ফর এলিফ্যান্টস ছবির শুটিংয়ে ঘটেছে এ দুর্ঘটনা। ওয়েবসাইট।