
গতকাল ১০ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে ছিল দেশি-বিদেশি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। বিশেষ আকর্ষণ ছিল খুদে নির্মাতাদের নিয়ে কর্মশালা।
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন বিলি জে ডি পোর্টার। বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত খুদে নির্মাতাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন পরিচালক। আজও খুদে নির্মাতাদের নিয়ে থাকছে নির্মাতা মেজবাহ রহমানের পরিচালনায় আরও একটি কর্মশালা। বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশি খুদে নির্মাতাদের পরিচালিত প্রতিযোগিতা বিভাগের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়। সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত জাতীয় গ্রন্থাগারের সেমিনারকক্ষে নিজেদের নির্মিত চলচ্চিত্রবিষয়ক প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় তারা।
গতকালের উত্সবে সকালের প্রদর্শনীতে অংশগ্রহণ করে আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় ও সিদ্ধেশ্বরী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিশুরা। চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ উৎসবটি আয়োজন করেছে। উৎসবটির সঙ্গে যুক্ত আছে শিশু-কিশোরদের প্রিয় সাময়িকী কিশোর আলো।
‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে এ উৎসব চলবে ঢাকাসহ রাজশাহী ও রংপুরে ৩০ জানুয়ারি পর্যন্ত। চট্টগ্রামে উৎসব হবে ৩ ও ৪ ফেব্রুয়ারি। ঢাকায় মূল কেন্দ্র গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন। দেশজুড়ে ১১টি ভেন্যুতে ৫৪টি দেশের ২৯০টি শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। অভিভাবকসহ শিশুরা বিনা মূল্যে তা দেখতে পারবে।
সংস্কৃতিসংবাদ
হাতে-কলমেশিখলখুদেনির্মাতারা
গতকাল ১০ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে ছিল দেশি-বিদেশি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী।বিশেষ আকর্ষণ ছিল খুদে নির্মাতাদের নিয়ে কর্মশালা।
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।পরিচালনা করেন বিলি জে ডি পোর্টার।বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত খুদে নির্মাতাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন পরিচালক।আজও খুদে নির্মাতাদের নিয়ে থাকছে নির্মাতা মেজবাহ রহমানের পরিচালনায় আরও একটি কর্মশালা।বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশি খুদে নির্মাতাদের পরিচালিত প্রতিযোগিতা বিভাগের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়।সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত জাতীয় গ্রন্থাগারের সেমিনারকক্ষে নিজেদের নির্মিত চলচ্চিত্রবিষয়ক প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় তারা।
গতকালের উত্সবে সকালের প্রদর্শনীতে অংশগ্রহণ করে আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় ও সিদ্ধেশ্বরী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিশুরা।চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ উৎসবটি আয়োজন করেছে।উৎসবটির সঙ্গে যুক্ত আছে শিশু-কিশোরদের প্রিয় সাময়িকী কিশোর আলো।
‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে এ উৎসব চলবে ঢাকাসহ রাজশাহী ও রংপুরে ৩০ জানুয়ারি পর্যন্ত।চট্টগ্রামে উৎসব হবে ৩ ও ৪ ফেব্রুয়ারি।ঢাকায় মূল কেন্দ্র গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন।দেশজুড়ে ১১টি ভেন্যুতে ৫৪টি দেশের ২৯০টি শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে।অভিভাবকসহ শিশুরা বিনা মূল্যে তা দেখতে পারবে।