হাদীর মুখোমুখি আসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিনি সুতার মালা’ নামের অনুষ্ঠানে সৈয়দ আবদুল হাদীর মুখোমুখি হয়েছেন আসিফ আকবর। আবদুল হাদী কথা বলেছেন গুরু এবং গান নিয়ে আর তাঁর সাক্ষাৎকারটি নিয়েছেন আসিফ আকবর। সম্প্রতি এ অনুষ্ঠানটি বাংলাভিশনের স্টুডিওতে ধারণ করা হয়েছে।‘অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ ভালো লেগেছে। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অগ্রজ-অনুজ এবং উত্তরসূরি-পূর্বসূরিদের মধ্যে যে একটা মতের অমিল আছে সেটা কিছুটা হলেও দূর হবে বলে মনে করছি। তা ছাড়া দুটি জেনারেশনের মধ্যে যে ব্যবধান সেটা কাটিয়ে ওঠাও সম্ভব। এর আগেও আমি সাক্ষাৎকারধর্মী একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। তবে সেটা বিনি সুতার মালার মতো ছিল না। বাংলাভিশনের এ অনুষ্ঠানের কনসেপ্টটা বেশ সুন্দর। আশা করছি, ঈদের আনন্দে এ ধরনের অনুষ্ঠান সবার ভালো লাগবে।’অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে অনুভূতি জানাতে গিয়ে এভাবেই বললেন সৈয়দ আবদুল হাদী।আসিফ আকবর বললেন, ‘হাদী ভাইয়ের সাক্ষাৎকার নেওয়াটা আমার জন্য বেশ বড় ব্যাপার। তাঁর গান, ব্যবহার, কথা বলা—সবকিছুতেই আমাদের শেখার আছে। এ ছাড়া সংগীতে আমাদের প্রজন্মের মধ্যে ব্যবধানের বিষয়টাও এখানে উঠে এসেছে।’বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ বললেন, ‘এবার কোরবানির ঈদে দেশাত্মবোধ এবং জীবনযাপনে ভালোবাসার কয়েকটি চিত্র আমরা তুলে ধরতে চাই। তাই এ ধরনের অনুষ্ঠান করেছি। এর আগে অবশ্য রুনা লায়লা ও শাকিলা জাফরকে নিয়েও সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান “তারার পানে চেয়ে” করেছি।’বিনি সুতার মালা অনুষ্ঠানটি ঈদের দিন সন্ধ্যায় বাংলাভিশনে প্রচারিত হবে।