হানিফ সংকেতের ঈদের নাটক ‘ঠিক ঠিকানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলার ঈদের অনুষ্ঠানমালার জন্য গত তিন বছরে হানিফ সংকেত নির্মাণ করেছেন নাটক শেষে এসে অবশেষে, তথাবৃত যথাকার, ফিরে আসে ফিরে আসা, তোষামোদে খোশ আমোদে, আয় ফিরে তোর প্রাণের বারান্দায়। এবার ঈদের জন্যও তিনি নাটক তৈরি করেছেন। নাম ঠিক ঠিকানা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তিনি।মফস্বলের একজন সহজ-সরল প্রসাধককে ঘিরে তৈরি হয়েছে ঠিক ঠিকানার গল্প। গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে গেট নির্মাণ, প্যান্ডেল তৈরি ও খাওয়াদাওয়ার ব্যবস্থা করেন তারা মিঞা ডেকোরেটর। আর তারা মিঞা নাটকটির প্রধান চরিত্র। চরিত্রটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন তারিন, সাজু খাদেম, রহমত আলী, ফারুক আহমেদ, আফজাল শরীফ, তুষার খান, নাজমুল হুদা বাচ্চু, কামাল বায়েজিদ, মিনারা জামান, শিরীন আলমসহ আরও অনেকে। নাটকের সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন পারভেজ। নাটকটি ঈদের দিন দেখানো হবে এটিএন বাংলায়।