হানিফ সংকেতের নাটক ভিসিডি ও ডিভিডিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি ঈদেই নাটক তৈরি করেন হানিফ সংকেত। আর তা দেখানো হয় বিটিভিতে। বছর তিনেক ধরে এটিএন বাংলার জন্যও নাটক তৈরি করছেন তিনি। এবার সব কটি নাটক ভিসিডি ও ডিভিডিতে প্রকাশ করবে সিডি চয়েস।হানিফ সংকেত বললেন, ‘এসব নিয়ে আগে তেমন একটা ভাবিনি। আমি কখনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করিনি। কিন্তু নাটকগুলো টিভিতে দেখানোর পর অনেক দর্শক এগুলোর ভিসিডির জন্য যোগাযোগ করে। তাদের বেশির ভাগই প্রবাসী দর্শক। ভিসিডি ও ডিভিডিতে প্রকাশের ফলে সবাই নিজেদের সুবিধামতো সময়ে নাটকগুলো উপভোগ করতে পারবে।’সিডি চয়েসের স্বত্বাধিকারী শেখ সুমন এমদাদ বলেন, ‘দর্শক-চাহিদার কারণে আমরা অনেক দিন থেকেই হানিফ সংকেতের নাটকগুলো ভিসিডি ও ডিভিডিতে প্রকাশ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছি। সম্প্রতি ফাগুন অডিও ভিশনের কার্যালয়ে হানিফ সংকেতের সঙ্গে এ ব্যাপারে আমাদের একটি চুক্তি সই হয়েছে।’