হাফ সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথিতযশা নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র তাঁর অভিনয়জীবনের অর্ধশতক পার করেছেন। আর এই শুভ সময়কে ঘিরে মনোজ মিত্রকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে কলকাতার ‘উদয়ের পথে’। সঙ্গে থাকছে পাঁচ দিনের নাট্যোত্সব। কলকাতার মিনার্ভা থিয়েটারে আজ থেকে শুরু হচ্ছে এই উত্সব। মনোজ মিত্রের জন্ম বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে। ভারত বিভাগের পর ১৯৫০ সালে মাত্র ১২ বছর বয়সে তিনি চলে আসেন কলকাতায়। ১৯৫৭ সালে কলকাতায় মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তাঁর নাট্যজীবন। ১৯৭৯ সালে আসেন চলচ্চিত্রে। লিখেছেন ৭০টি নাটক। অভিনয় করছেন থিয়েটার, চলচ্চিত্র, টিভি ও বেতার নাটকে।