হাফিংটন পোস্টেও অপরাহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডিয়া মোগল অপরাহ উইনফ্রে এবারে অনলাইনেও তাঁর সাম্রাজ্য বাড়াচ্ছেন। নিজের অনলাইন কার্যক্রম বিস্তারের জন্য সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট অনলাইনের সঙ্গে যুক্ত হচ্ছেন। হাফিংটন পোস্টে একটি আলাদা বিভাগই অপরাহর জন্য নির্দিষ্ট থাকবে। এই বিভাগে ভক্তরা অপরাহর বিভিন্ন তথ্য পাবেন। বার্তা সংস্থা রয়টার্স ২৩ মে এ তথ্য জানিয়েছে।হাফিংটন পোস্টে অপরাহ উইনফ্রে বিভাগটি চালু হবে আগস্ট মাসে। অপরাহর এই বিভাগে যেসব তথ্য দেখানো হবে সেগুলো অপরাহডটকম থেকে নেওয়া হবে। এ বিভাগে অপরাহর বিভিন্ন টিভি শো, তাঁকে নিয়ে লেখা বিভিন্ন প্রবন্ধ, তাঁর উপদেশ, ফ্যাশন ও তাঁর পছন্দের বিভিন্ন বিষয়ও এ অংশে থাকবে।