হাবিব ওয়াহিদের ছেলে আলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের বাবা হলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গতকাল সোমবার সকালে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে হাবিবের স্ত্রী রেহানের অস্ত্রোপচার করেন চিকিৎসক মালিয়া রশিদ। চিকিৎসক জানান, রেহান ও নবজাতক—দুজনই বর্তমানে সুস্থ। হাবিব বলেন, ‘আমি বাবা হয়েছি, বিশ্বাসই হচ্ছে না। এই আনন্দ বলে বোঝাতে পারব না।’ তিনি জানান, ছেলের নাম রেখেছেন আলিম। ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। হাবিবের বাবা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এটা আসলে অন্য রকম এক মজার অনুভূতি। এ অনুভূতি তাঁরাই উপলব্ধি করতে পারবেন, যাঁরা দাদা-নানা হয়েছেন। আমার পরিবারে এই মুহূর্তে বয়ে চলছে ঈদের আনন্দ।’২০১১ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হাবিব।