হাবিবের সুরে ন্যান্সির অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এবার ঈদের আগে একটি কাজই হয়তো করব। তবে কাজটা ভালোভাবে করতে চাই। ন্যান্সিকে নিয়ে বিচ্ছিন্নভাবে অনেক কাজ করেছি। এবার ওর একটা পূর্ণাঙ্গ অ্যালবাম করব। ন্যান্সির কণ্ঠ কিন্তু আর দশজন থেকে একেবারেই আলাদা। আমি এবার ওর কণ্ঠটি নানাভাবে ব্যবহার করতে চাই। এর ফলে শ্রোতারা ন্যান্সিকে একটু অন্যভাবে পাবে।’ বললেন হাবিব। সম্প্রতি হাবিব এক সাক্ষাৎকারে এভাবেই ন্যান্সিকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন। হ্যাঁ, এবার ন্যান্সির দ্বিতীয় অ্যালবামের সুর ও সংগীত পরিচালনার কাজ করছেন হাবিব। ন্যান্সির প্রথম একক অ্যালবাম অধরার সুর ও সংগীত করেছিলেন তিনি। ন্যান্সির নতুন অ্যালবামে গান থাকছে নয়টি। এর মধ্যে দুটি হবে দ্বৈত কণ্ঠের গান। তার একটিতে কণ্ঠ দেবেন হাবিব ও ন্যান্সি। অ্যালবামটির কাজ শুরু হয়েছে। অ্যালবামের নাম কী হচ্ছে? ‘গানগুলো গাওয়ার পরে ভাইয়া (হাবিব) নিজেই একটা নাম পছন্দ করে দেবেন।’ বললেন ন্যান্সি।তিনি জানালেন, অ্যালবামটি এবার ঈদে শ্রোতারা হাতে পাবেন।