হামিদুজ্জামান খানের একক শিল্পকর্ম প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিশিষ্ট ভাস্কর হামিদুজ্জামান খানের একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে আজ শনিবার থেকে বাড্ডার প্রগতি সরণির গ্যালারি অ্যাথেনাতে। সন্ধ্যা ছয়টায় ‘আর্থলি ট্রেজার্স’ নামের এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক নজরুল ইসলাম, শিল্পী সমরজিৎ রায়চৌধুরী এবং সামিট গ্রুপের চেয়ারম্যান এম আজিজ খান।
প্রদর্শনীতে শিল্পীর সাম্প্রতিক কাঠ ও ব্রোঞ্জের ভাস্কর্য ছাড়াও রয়েছে বেশ কিছু জলরং ও অ্যাক্রিলিকের চিত্রকর্ম। সব মিলিয়ে শিল্পকর্মের সংখ্যা ৬০টি। প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত। বিজ্ঞপ্তি।