হারমাইনি থেকে লুসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যারি পটারের হারমাইনি নামেই তাঁকে চেনে সবাই। কিছুদিন আগে বাংলাদেশ ঘুরে যাওয়া এই অভিনেত্রী এবার নাম লেখানোর কথা ভাবছেন মেরিলিন মনরোকে নিয়ে তৈরি একটি ছবিতে। মাই উইক উইথ মেরিলিন নামের এই ছবিতে এমা ওয়াটসনকে দেখা যাবে লুসি নামের একটি চরিত্রে। কলিন ক্লার্কের লেখা স্মৃতিচারণামূলক বই অবলম্বনে তৈরি হচ্ছে মাই উইক উইথ মেরিলিন ছবিটি। সাইমন কার্টিস পরিচালিত এই ছবিতে মেরিলিন মনরোর চরিত্রে অভিনয় করবেন মিশেল উইলিয়ামস। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ব্রিটেনে শুরু হবে ছবিটির শুটিং। ওয়েবসাইট।