হারমোনিকায় মুন্না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেনেসাঁ ব্যান্ডের সদস্য মুন্নার স্মরণে দেশ টিভিতে আজ প্রচারিত হবে অনুষ্ঠান ‘হারমোনিকায় মুন্না’। এই অনুষ্ঠানে হারমোনিকা বাদক মুন্নার স্মৃতিচারণা করেছেন রেনেসাঁ ব্যান্ডের সদস্য পিলু খান, ইমরান, হাবলু, তানিম এবং সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার ও সাহেদ। শিল্পীরা মুন্নার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গান গেয়েছেন। অনুষ্ঠানটি দেশ টিভিতে প্রচারিত হবে রাত পৌনে ১০টায়।