হাল ছেড়ো না, বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুরারোগ্য এক ক্যানসার বাসা বেঁধেছে শরীরে। তাই বলে থেমে যেতে রাজি নন লিসা রে। ‘এটি সবচেয়ে কঠিনতম এক যুদ্ধ। কিন্তু তাই বলে লড়াই বন্ধ করার কোনো কারণ নেই।’ নিজের ব্লগে লিখেছেন লিসা। চিকিত্সাধীন অবস্থায় ন্যাড়া করতে হয়েছে মাথা। লিসা নিজেও হয়তো জেনে গেছেন, এই রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। তবুও হাল ছাড়তে রাজি নন। এর মধ্যেই তিনি দুদণ্ড শান্তি খোঁজার আশায় গিয়েছিলেন হিমালয়ের পাদদেশে ঋষিকেষ নামে এক জায়গায়। ব্লগে লিখেছেন, ‘এখানে এসে পেয়েছি জীবন সম্পর্কে নতুন এক ধারণা। আমি আর বাবা গঙ্গার ধারে বসেছিলাম। জল বুঝি সব ব্যথা-বেদনা ধুয়ে নিয়ে যায়।’৩৭ বছর বয়সী এই কানাডাভিত্তিক অভিনেত্রীর বাবা একজন বাঙালি। মীরা নায়ারের ওয়াটার ছাড়াও বলিউডেরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন লিসা রে। ওয়েবসাইট।