হালুম-টুকটুকিদের আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরি ও শিকু।
সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরি ও শিকু।

হালুম, টুকটুকিদের সঙ্গে অনেক ভালো পরিচয় আমাদের শিশুদের। টিভি পর্দায় টুকটুকি আর হালুমদের শিক্ষামূলক নানা কর্মকাণ্ড আর মজার সব কাণ্ডকারখানা দেখে হেসে গড়াগড়ি যায় তারা। শুধু শিশুরা কেন, পাশে বসে থাকা বড়রাও খুব উপভোগ করে সিসিমপুর ১২৩ অনুষ্ঠানটি।

ঈদ এসে গেছে প্রায়। আর মাত্র কয়েকটা দিন বাকি, শিশুদের অনেকেরই প্রশ্ন— এই ঈদে কী করছে হালুম টুকটুকির আর শিকুর দল?

হালুম-টুকটুকিদের একটা সুখবর হলো, এবারে সিসিমপুরের পুরো দলটিই আসছে সরাসরি এক অনুষ্ঠানে। সিসিমপুর এখন প্রচারিত হয় আরটিভিতে। আর এই চ্যানেলেই ঈদ উপলক্ষে আয়োজন করা হয়েছে লাইভ এক অনুষ্ঠানের।

সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরি ও শিকু।
সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরি ও শিকু।



সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরি ও শিকু। এই চারজনই হাজির হবে এ অনুষ্ঠানে। এ ছাড়া অবশ্য আরও একটি সুখবর আছে। সেটা হলো, একদিন নয়, পরপর তিন দিনই তারা কথা বলবে শিশুদের সঙ্গে। ঈদের দিন থেকে এই আয়োজনটি চলবে ঈদের তৃতীয়দিন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা পাঁচ মিনিটে শুরু হবে এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে শিশুদের যে কেউ কথা বলতে পারে টুকটুকি, হালুমদের সঙ্গে। জানতে পারবে নানান ধরনের প্রশ্নের উত্তর। এখানেই শেষ নয়, শিক্ষামূলক নানা ধরনের কথাও বলা যাবে তাদের সঙ্গে।

আরটিভির এই লাইভ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহরিয়ার ইসলাম।