হাশমির লজ্জা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে এখন তাঁর বিকল্প নাম ‘ক্রমিক চুম্বনকারী’! বুঝতে পারছেন, কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, ‘একমেবদ্বিতীয়ম’ ইমরান হাশমি। লোকে বলে, এই অভিনয়শিল্পীর নাকি লজ্জা-শরমের বালাই নেই।এই অপবাদ অবশ্য বারবার প্রমাণ করেছেন স্বয়ং হাশমিই। এর সাম্প্রতিক নজির হলো মার্ডার-২ ছবিটি। ছবিটিতে বরাবরের মতো হাশমিকে দেখা গেছে জ্যাকুলিনের সঙ্গে রগরগে দৃশ্যে। তবে এবার আর দশজনের ওই ‘বেহায়া’ অপবাদটি মিথ্যে প্রমাণ করলেন এই অভিনয়শিল্পী।বললেন, ‘আমার বউয়ের পাশে বসে এই ছবি দেখতে আমি লজ্জা পাব। তাই তার সঙ্গে বসে ছবিটি দেখব না!’ লোকজন অবশ্য এ কথা শুনে মুখ টিপে হাসছে। ওয়েবসাইট।