হাশমিসহ ‘সাংহাই’-এর ৮ জনের বিরুদ্ধে মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমরান হাশমি অভিনীত বলিউডের ছবি ‘সাংহাই’ মুক্তি পেয়েছে ৮ জুন। ছবিটির ‘ভারত মাতা কি জয়’ গানটির মাধ্যমে ভারতীয়দের দেশপ্রেম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এ অভিযোগে ১১ জুলাই হাশমি, পরিচালক দিবাকর ব্যানার্জিসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে মুম্বাই পুলিশ। কয়েক দিন আগে যোধপুরের বিকাশ শর্মা এবং আকাশ ওঝা স্থানীয় আদালতে পিটিশন দায়ের করেছিলেন। শুনানি শেষে ৯ জুলাই পুলিশকে মামলা নথিভুক্ত করতে বলা হয় আদালতের পক্ষ থেকে। আদালতের নির্দেশনা অনুযায়ী ১১ জুলাই এমরানসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে পুলিশ।এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা গজেন্দ্র সিংয়ের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘ভারতীয় পেনাল কোডের ১৫৩, ১৫৩(এ), ১৫৩(বি), ২৯৪, ২৯৮ ও ৫০৫ ধারায় মামলাটি নথিভুক্ত করেছি আমরা।’রাজনৈতিক থ্রিলারধর্মী সাংহাই ছবির সংগীত পরিচালনা করেছেন বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি বিশাল-শেখর। বিতর্কিত ভারত মাতা কি জয় গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি, চিন্তামনি শনি, আর এন আয়ার প্রমুখ। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিত্ চ্যাটার্জি, অভয় দেওল, কালকি কোচিনসহ আরও অনেকে।