হাসন রাজা হচ্ছেন মিঠুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিঠুন চক্রবর্তী এবার ‘হাসন রাজা’র চরিত্রে অভিনয় করছেন। জানা গেছে, চরিত্রটিতে অভিনয়ের জন্য সম্মতিও জানিয়েছেন তিনি। ছবিতে আরও অভিনয় করবেন রাইমা সেন। ছবিটি পরিচালনা করছেন যুক্তরাজ্যভিত্তিক নির্মাতা রুহুল আমিন। ছবিটির বাজেট ধরা হয়েছে পাঁচ কোটি রুপি। বাংলাদেশের রুহুল আমিন এখন থাকেন লন্ডনে। এরই মধ্যে বিবিসির জন্য ১৫টি তথ্যচিত্র ও ছবি তৈরি করেছেন তিনি। ছবিটির সংগীত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বাপ্পী লাহিড়িকে। এরই মধ্যে এই ছবির জন্য ছয়টি গানও রেকর্ড করা হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শান, অলকা ইয়াগনিক, অভিজিৎ ও কবিতা কৃষ্ণমূর্তি।