হাসপাতাল ছাড়লেন লিন্ডসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের জরুরি বিভাগে সম্প্রতি ভর্তি হয়েছিলেন হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহান। প্রয়োজনীয় চিকিত্সা শেষে কিছুক্ষণ পরই হাসপাতাল ত্যাগের অনুমতি মেলে তাঁর। লিন্ডসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টিএমজি জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন লিন্ডসে। ‘ওয়াকিং নিউমোনিয়ায়’ ভুগছেন বলেও তিনি জানিয়েছিলেন তাঁর বন্ধুদের। ফুসফুসে সংক্রমণের কারণে ২৩ সেপ্টেম্বর রাতে তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়।হাসপাতালে নেওয়ার পর লিন্ডসেকে প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হয়। চিকিত্সা শেষে তাঁকে হাসপাতাল ছেড়ে যাওয়ার অনুমতি দিলে তিনি নিজের হোটেলকক্ষে ফিরে যান। সেখানেই বিশ্রামে আছেন লিন্ডসে।বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না লিন্ডসের। গত জুন মাসে ‘লিজ অ্যান্ড ডিক’ ছবির শুটিং চলাকালে তিনি ভীষণ ক্লান্তি ও পানিস্বল্পতায় ভোগেন। এ ছাড়া এবার হাসপাতালে ভর্তি হওয়ার সপ্তাহ খানেক আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিত্সা নেন তিনি।