হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন দিলীপ কুমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত বলিউড তারকা দিলীপ কুমার আজ-কালের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। মুম্বাইয়ে তাঁর নিকটজনদের কাছ থেকে জানা গেছে খবরটি। এদিকে গত সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে দিলীপ কুমারের শয্যাপাশে আধঘণ্টা সময় কাটিয়েছেন অমিতাভ বচ্চন। হাসপাতালে দিলীপ কুমারকে দেখতে আরও এসেছেন শাবানা আজমি, আশা পারেখ, ফরিদা জালাল, রাজা মুরাদ, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব শুক্লাসহ বিশিষ্টজনেরা।
৯০ বছর বয়সী দিলীপ কুমার এখন অনেকটাই সুস্থ। এরই মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বাইরে নিয়ে আসা হয়েছে তাঁকে।
১৫ সেপ্টেম্বর হূদেরাগে আক্রান্ত হওয়ায় দিলীপ কুমারকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।