হাসপাতালে আবদুর রহমান বয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত বাউলশিল্পী আবদুর রহমান বয়াতিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও স্নায়ুরোগে ভুগছেন। জানা গেছে, আবদুর রহমান বয়াতিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২২ আগস্ট আবদুর রহমান বয়াতিকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ বিভাগের প্রধান ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এ কে এম শফিকুর রহমান, হূদরোগ বিশেষজ্ঞ এম এ বাকি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ উত্তম কুমার সাহার অধীনে আবদুর রহমান বয়াতি চিকিৎসাধীন।জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান ও ব্যথা বিশেষজ্ঞ জোনাইদ শফিক এবং ব্যবস্থাপনা পরিচালক লেপারোস্কোপিক সার্জন সরদার এ নাঈম বাউলশিল্পী আবদুর রহমান বয়াতির বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন।