হাসপাতালে ইমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গহীনে শব্দ ছবির মুক্তি উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরে প্রচারণায় গিয়েছিলেন ইমন। রাজশাহীতে যাওয়ার পর তীব্রভাবে অসুস্থ বোধ করলে তাঁকে তড়িঘড়ি ঢাকায় নিয়ে আসা হয়। ১০৫ ডিগ্রি জ্বর ও বুকের ব্যথা নিয়ে ইমন অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন।ইমনের পরিবার থেকে জানানো হয়, টানা শুটিং করতে করতে ইমন গত মাসেও অসুস্থ হয়েছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, হাসপাতালে চিকিৎসকের তত্ত্ব্বাবধানে বিশ্রামে আছেন ইমন।গহীনে শব্দ ছবির পরিচালক খালিদ মাহমুদ মিঠু জানান, ছবিটির মুক্তির দিন ২৬ মার্চ বলাকা, স্টার সিনেপ্লেক্স ও চম্পাকলিতে এবং পরদিন রাজশাহীতে ছবির প্রচারণায় ইমন ছাড়া আরও অংশ নেন ছবির অন্য শিল্পী ও কলাকুশলীরা।